Dhaka ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ Time View

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার গাছ চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া করমজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসময় ১৩টি গাঁজার গাছ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ ইছাহক (৬৫)। বাবার নাম মৃত ফইমুদ্দিন। বাড়ি উপজেলার বুধুরিয়া করমজা গ্রামে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া করমজা গ্রামে ইছাহাক মন্ডলের বাড়িতে অভিযান চালায়।

এ সময় তাঁর বাড়ির পেছনের আঙিনায় থাকা বিভিন্ন উচ্চতার ১৩টি কাঁচা সবুজ রঙের গাঁজার গাছ জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, গাঁজার গাছ রোপণ করে বিক্রির উদ্দেশ্যে চাষাবাদ করছিলেন ইছাহাক। জব্দ করা ১৩টি গাঁজার গাছের মধ্যে কয়েকটির উচ্চতা প্রায় সাড়ে পাঁচ ফুট পর্যন্ত ছিল।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১

Update Time : ০৪:৪৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬