Dhaka ০১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জাতীয় স্টেডিয়ামের ক্রীড়া পরিবেশ ফেরানোর অঙ্গীকার আমিনুলের অনলাইন ট্রেডিং না প্রতারণার ফাঁদ? বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী সাদা শাড়িতেও মোহময়ী মিম – সময়ের কথা ২৪ যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত ডিবি-পুলিশ পরিচয়ে সন্তান আটকের ভয়, টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র’ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০২:৪১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ Time View

স্টাফ রিপোর্টার : শ্রমিক ও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর রেলগেট এলাকায় সিএনজি মালিক সমিতির কার্যালয়ের সামনে ‘ভিশন স্প্রিং’-এর সার্বিক সহযোগিতায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ক্যাম্পের উদ্বোধন করেন সমিতির সভাপতি মাইনুল হক হারু ও সাধারণ সম্পাদক শ্যামল শেখ।

আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে সিএনজি চালক ও মালিকদের পাশাপাশি এলাকার সর্বস্তরের মানুষকে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএনজি মালিক সমিতির সভাপতি মাইনুল হক হারু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত জনসেবামূলক ধারাবাহিকতার অংশ হিসেবে এ বিশেষ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ কার্যক্রম শুধু রেলগেট বা নির্দিষ্ট কোনো এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে পুরো রাজশাহী জেলায় এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হবে।

সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল শেখ বলেন, রাজশাহী জেলা সিএনজি মালিক সমিতির আওতায় ১১টি শাখা রয়েছে। এসব শাখায় প্রায় ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ জন চালক ও মালিক যুক্ত রয়েছেন। তবে এ চিকিৎসাসেবা শুধু চালক ও মালিকদের জন্য নয়; শিক্ষক, শ্রমজীবী, স্থানীয় সাধারণ মানুষ এবং তাদের পরিবারের সদস্যদের জন্যও উন্মুক্ত রাখা হয়েছে।

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—তারেক রহমানের এ স্লোগানকে সামনে রেখে নেতৃবৃন্দ বলেন, তারা কথায় নয়, বাস্তব কাজের মাধ্যমে জনগণের সেবা করতে চান। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে সিএনজি মালিক সমিতির সহসভাপতি হায়দার আলী ও আহসান হাবিব, সহসাধারণ সম্পাদক সোহান, অর্থ সম্পাদক ওয়ায়েশ এবং কার্যনির্বাহী সদস্য রাশেদুল ইসলাম, মিনারুল ইসলাম ও সেলিম রেজাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Post Views: 29

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জাতীয় স্টেডিয়ামের ক্রীড়া পরিবেশ ফেরানোর অঙ্গীকার আমিনুলের

রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

Update Time : ০২:৪১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬