Dhaka ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনার ঘোষণা ভূমিমন্ত্রীর রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ‘বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’: পরিবেশপ্রতিমন্ত্রী দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন – সময়ের কথা ২৪ ধর্ষণ ও যৌন সহিংসতা : উদ্বেগজনক পরিসংখ্যান ও প্রতিকারের পথ সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে কাজ করছে সরকার : তথ্যউপদেষ্টা

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ Time View

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান বলেছেন, কিছু দিনের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে। যান্ত্রিক ও সরবরাহ ব্যবস্থায় কিছুটা সংকট তৈরি হওয়ায় লোডশেডিং হচ্ছে। তবে, শহর ও গ্রামাঞ্চলের লোডশেডিং সমন্বয় করার কারণে শহরাঞ্চলে লোডশেডিং আগের চেয়ে কিছুটা বেড়েছে। এ পরিস্থিতি উত্তরণে সরকার পরিকল্পনা অনুযায়ী নিরলসভাবে কাজ করছে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মঙ্গলবার (১ সেপ্টেম্বর)তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সাংবদিকদের ব্রিফকালে এসব কথা বলেন ।

তিনি বলেন, আগে শহরে লোডশেডিং কম হতো, গ্রামে বেশি হতো । তবে বর্তমান সরকার এটি সমন্বয় করে কাজ করছে। সাম্প্রতি গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা সহনীয় পর্যায়ে রাখা এবং কোনো নির্দিষ্ট এলাকায় দীর্ঘসময় ধরে লোডশেডিং এড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, ঢাকা শহরের ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকায় প্রয়োজনীয় মাত্রায় লোডশেডিং সমন্বয় করা হচ্ছে । মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির অবনতি না হলে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন তথ্য উপদেষ্টা ।

দেশে সারের সংকট নেই উল্লেখ করে ডাঃ জাহেদ উর রহমান বলেন, দুই-একটি স্থানে বিতরণে সমস্যা তৈরি হয়েছিল। বর্তমানে দেশে সারের মজুদ রয়েছে ১২ দশমিক ৮৬ মেট্রিক টন । গত বছর এ সময়ে মজুদ ছিল ১২ লাখ মেট্রিক টন। বিতরণ ব্যবস্থায় যেসব সমস্যা রয়েছে তা ঠিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি কর্মচারীদের জন্য পে-স্কেল ঘোষণার পাশাপাশি ঝুঁকিপূর্ন জনগোষ্ঠীকে সহায়তার বিভিন্ন পদক্ষেপ হাতে নেয়া হয়েছে।

বিশেষ করে ফ্যামিলি কার্ড বিতরণ, খাদ্য সহায়তা কর্মসূচি আরো বাড়ানোর কথা বলেন তিনি। পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মধ্যে কারো বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান থাকলে তাকে মাসিক তিন হাজার টাকা দেয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যদিয়ে প্রমাণ হয়েছে বর্তমান সরকার তাদের একটি স্বীকৃতি দিয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, এটি ফিরিয়ে আনতে সময় লাগবে। আগে পুলিশকে দিয়ে অনেক অন্যায় কাজ করানো হতো, তবে এ সরকারের আমলে এটি আর হয় না।

অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় দেশে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধের মামলা কমেছে। ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতির সমস্যাগুলোর সমাধান হবে বলে তিনি আশা করছেন। সম্প্রতি, শিশু নিখোঁজের জিডির বিষয়ে তিনি বলেন, এ সংখ্যা আগের চেয়ে খুব বেশি নয়। চলতি বছরের প্রথম সাত মাসে শিশু হারানোর জিডি হয়েছে ১৫,৭১৭ টি । আর গত বছরের শেষ সাত মাসে জিডি হয়েছিল ১৩, ৮৭৬ টি। জিডি করার পরে অনেক শিশু ফেরত আসলেও তার হিসেব সরকারের কাছে নেই।

তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের অব্যাহত প্রচেষ্টার ফলে শীঘ্রই মালয়েশিয়াতে বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে (জিরো কস্ট) নেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে মালয়েশিয়া।

সেদেশের সরকার বাংলাদেশের জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সির অনুমোদন দিলেও বাংলাদেশ সরকারের দৃঢ় অবস্থানের কারণে আরো ৩১২টি রিক্রুটিং এজেন্সিকে অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট এজেন্সি হিসেবে কর্মী প্রেরণের সুযোগ দিচ্ছে। উপদেষ্টা জানান, বিমান বাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবে চীন থেকে জে-১০ ফাইটার বিমানসহ বিভিন্ন ধরনের যন্ত্রাংশ কেনার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ব্যাপারে স্বচ্ছতা রাখা হবে।

সংবাদ সম্মেলনে প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।#

Post Views: 23

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনার ঘোষণা ভূমিমন্ত্রীর

বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে কাজ করছে সরকার : তথ্যউপদেষ্টা

Update Time : ০৪:৪৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬