স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটনের মহানগর ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (১ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে মহানগর ডিবি পুলিশ রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত হায়দারের মেয়ে মোসা: রাজিয়া ওরফে রাজি (৩৩)-কে গ্রেপ্তার করে। এসময় রাজিয়ার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৯৩৯ টাকা জব্দ করা হয়।
আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Bangla Photocard Generatorv3.7
Reporter Name 





















