Dhaka ০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

ক্রীড়ামন্ত্রী – সময়ের কথা ২৪

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১৪ Time View

অনলাইন ডেস্ক : বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বিসিসি প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে শের-ই-বাংলা একাদশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।

স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে ‘তারুণ্যের উচ্ছ্বাস’ দলকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জয়ের গৌরব অর্জন করে শের-ই-বাংলা একাদশ।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে খেলাধুলার মান উন্নয়নে কাজ করছে সরকার। আগামী পাঁচ বছরে বর্তমান সরকার প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম এবং পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ নির্মাণ করবে।’

তিনি আরও আশা প্রকাশ করে বলেন, বরিশাল থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের মানসম্মত খেলোয়াড় তৈরি হবে এবং এ ধরনের টুর্নামেন্ট যুবসমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

সভাপতির বক্তব্যে বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নগরবাসীর জন্য সুস্থ বিনোদন ও ক্রীড়া সংস্কৃতি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামকে কেন্দ্র করে নিয়মিত ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা হবে।

পুরস্কার বিতরণ শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম ঘুরে দেখেন এবং এর অবকাঠামোগত উন্নয়নমূলক কাজের খোঁজ-খবর নেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ, বিসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন ও প্রশাসকের একান্ত সচিব মুশফিকুল হাসান মাসুমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

Post Views: 6

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

ক্রীড়ামন্ত্রী – সময়ের কথা ২৪

Update Time : ০৬:৪৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬