Dhaka ১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান আরএমপি কমিশনারের

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৭ Time View

স্টাফ রিপোর্টার : তরুণ সমাজকে ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে দূরে রেখে সুস্থ ও কর্মমুখী জীবন গড়ে তুলতে নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সোমবার বিকেলে রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজশাহী রেঞ্জের আয়োজনে নগরীর পুলিশ লাইন্স মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

বক্তব্যে পুলিশ কমিশনার উপস্থিত অতিথি, পুলিশ সদস্য, কোচ ও খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। রাজশাহী বিভাগের খেলোয়াড়দের, বিশেষ করে নারী খেলোয়াড়দের সাহস, আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন তিনি।

ফয়েজুল কবির বলেন, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা, মেধার বিকাশ এবং কর্মদক্ষতা বাড়াতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তরুণদের মাদক ও প্রযুক্তির অপব্যবহারসহ বিভিন্ন নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়ানো প্রয়োজন। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণেরা সুস্থ, শৃঙ্খলাপূর্ণ ও কর্মমুখী জীবন গড়ে তুলতে পারে।

জেলাভিত্তিক প্রতিযোগিতায় বগুড়ার পারফরম্যান্সের কথা উল্লেখ করে তিনি আগামী দিনে জাতীয় পর্যায়ে রাজশাহী চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে প্রতিযোগিতার আয়োজন সফল করায় আয়োজক কমিটি, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং প্রতিযোগিতার সার্বিক সফলতা কামনা করেন।

পরে চ্যাম্পিয়নশিপ আয়োজক কমিটির সভাপতি ও রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ সমাপনী বক্তব্য দেন। এর মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, ক্রীড়া সংস্থার কর্মকর্তা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, পুলিশ সদস্য এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

Post Views: 5

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান আরএমপি কমিশনারের

Update Time : ০৫:৩৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬