Dhaka ০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাঈম শেখের ১৭১ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ঢাকার সংগ্রহ ২৯৩

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৬ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগের বিপক্ষে ২৮তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) চতুর্থ পর্বের ম্যাচের প্রথম দিনেই ব্যাট হাতে দাপট দেখিয়েছে ঢাকা বিভাগ। উদ্বোধনী ব্যাটার নাঈম শেখের অপরাজিত ১৭১ রান ও অধিনায়ক মাহিদুল ইসলাম অংকনের ৮৪ রানের ইনিংসে প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৯৩ রান সংগ্রহ করেছে দলটি।

শনিবার (২৪ অক্টোবর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা বিভাগ। দলের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন নাঈম শেখ ও আনিসুল ইসলাম। দলীয় ৩০ রানে সানজামুল ইসলামের বলে উইকেটরক্ষক প্রীতম কুমারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আনিসুল। তাঁর ব্যাট থেকে আসে ১৯ রান।

এরপর তিন নম্বরে ব্যাট করতে নামা শিবলীকে নিয়ে দলকে এগিয়ে নেন নাঈম। মধ্যাহ্নবিরতির আগে দলের সংগ্রহে আরও ৪২ রান যোগ করেন তাঁরা। বিরতির পর ৮৮ রানে দ্বিতীয় উইকেট হারায় ঢাকা। পায়েলের বলে ওয়াসির হাতে ক্যাচ দিয়ে ১৬ রান করে ফেরেন আশিকুর রহমান। পরের বলেই এলবিডব্লিউ হয়ে ফিরে যান মার্শাল আইয়ুব।

দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়লেও এরপর আর কোনো উইকেট হারায়নি ঢাকা। চতুর্থ উইকেটে অধিনায়ক মাহিদুল ইসলাম অংকনকে নিয়ে ২০৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন নাঈম শেখ। ২২৪ বল মোকাবিলা করে ১৭১ রানে অপরাজিত রয়েছেন তিনি। অন্য প্রান্তে অংকন অপরাজিত আছেন ৮৪ রানে।

রাজশাহী বিভাগের বোলারদের মধ্যে পায়েল ৪১ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন। সানজামুল ইসলাম নয়ন ৬০ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট।

দিনের ৮৪তম ওভারের পর আলোকস্বল্পতার কারণে আম্পায়াররা প্রথম দিনের খেলা শেষ ঘোষণা করেন। দিন শেষে ৩ উইকেটে ২৯৩ রান নিয়ে শক্ত অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ।

Post Views: 7

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নাঈম শেখের ১৭১ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ঢাকার সংগ্রহ ২৯৩

Update Time : ০৫:৪৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬