Dhaka ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

  • Reporter Name
  • Update Time : ০৬:১৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১৮ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় রাজশাহীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বিসর্জন কার্যক্রম চলমান রয়েছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় নগরীর পদ্মা নদীর মুন্নুজান ঘাটে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

প্রতিমা বিসর্জন কার্যক্রম উপলক্ষে সেখানে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। এবারের দুর্গাপূজায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন দুর্গোৎসবে নতুন মাত্রা যোগ করেছে। রাজশাহীতে আগমন করায় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনে ৮৫ টি পূজামণ্ডপের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক ঘাট প্রস্তুত, প্যান্ডেল নির্মাণ, আলোকায়ন সহ সার্বিক ব্যবস্থা রাখা হয়েছে। আমরা সব সময় আপনাদের পাশে আছি, আগামীতে থাকবো।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের সচিব মোঃ সোহেল রানা, স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু এবং সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বনি।

এ ছাড়া রাসিকের পরিচ্ছন্ন বিভাগসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর কমিটির সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু ও সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন কল্যাণ ফ্রন্ট, রাজশাহী মহানগরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, রেড ক্রিসেন্টের সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Post Views: 8

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

Update Time : ০৬:১৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬