Dhaka ১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১১:০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১৮ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীর উন্নয়নে পদ্মা ব্যারাজ নির্মাণ, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং শাহ মখদুম বিমানবন্দর আধুনিকায়নের দাবি জানালেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আজ মঙ্গলবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জনসভামঞ্চে এসব দাবি তুলে ধরেন তিনি। এ সময় কৃষিপণ্য রপ্তানির সুযোগ তৈরি, রাজশাহীতে শিশু হাসপাতাল প্রতিষ্ঠা এবং কৃষিপ্রধান এ অঞ্চলের উন্নয়নে বিশেষ নজর দেওয়ারও আহ্বান জানান ভূমিমন্ত্রী।

মিজানুর রহমান মিনু বললেন, রাজশাহীর সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গভীর সম্পর্ক রয়েছে। এই ঐতিহাসিক মাঠে তাঁরা একাধিকবার বক্তব্য দিয়েছেন। খালেদা জিয়ার সময় রাজশাহীকে ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে ভূমিমন্ত্রী বললেন, তাঁর নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরেছে এবং বাংলাদেশ নতুন নেতৃত্বের পথে এগোচ্ছে। রাজশাহীর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ ভালোবাসা রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, এ অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী ইতিমধ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। পদ্মার ওপর ব্যারাজ নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ফারাক্কার বিরূপ প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভূমিমন্ত্রী বললেন, রাজশাহী একসময় দেশের খাদ্যভান্ডার হিসেবে পরিচিত ছিল। কিন্তু গত সরকারের সময়ে এ অঞ্চলের কৃষি ও অর্থনৈতিক সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষিপ্রধান রাজশাহীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা আধুনিক ও সহজলভ্য করার দাবি জানিয়ে মিজানুর রহমান মিনু বললেন, এ অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসার সুযোগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি রাজশাহী শিশু হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়টিও প্রধানমন্ত্রীর বিবেচনায় নেওয়ার অনুরোধ জানান তিনি।

শাহ মখদুম বিমানবন্দর আধুনিকায়ন ও এখান থেকে কার্গো বিমান চালুর ওপর গুরুত্ব দেন ভূমিমন্ত্রী। তাঁর মতে, রাজশাহীর কৃষিপণ্য বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হলে কৃষক ও ব্যবসায়ীরা উপকৃত হবেন। এ জন্য কৃষিপণ্য রপ্তানির উপযোগী অবকাঠামো গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এ ছাড়া রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করেন মিজানুর রহমান মিনু। তিনি বলেন, কৃষিনির্ভর এ অঞ্চলে কৃষি শিক্ষার উচ্চতর প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন। রাজশাহী বাইপাস সড়ক প্রকল্পের প্রসঙ্গও তুলে ধরে তিনি সংশ্লিষ্ট উন্নয়ন উদ্যোগগুলো এগিয়ে নেওয়ার অনুরোধ জানান।

ভূমিমন্ত্রী আরো বলেছেন, রাজশাহীর মানুষ দেশের স্বাধীনতাসংগ্রাম থেকে শুরু করে সাম্প্রতিক আন্দোলনেও ত্যাগ স্বীকার করেছেন। ২০২৪ সালের আন্দোলনে জীবন দেওয়া তরুণদের স্মরণ করে তিনি তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁর নেতৃত্বে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এর আগে বক্তব্য দেন- রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী-৩ আসনের সংসদ অ্যাডভোকেট শফিকুল হক মিলন, ঢাকা জেলা বিএনপির সভাপতি নিপুন রায়, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন, আব্দুল মুক্তাদির এমপি, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য গয়েস্বর চন্দ্র রায় প্রমুখ।

Post Views: 13

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

Update Time : ১১:০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬