অনলাইন ডেস্ক : শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রিচার্জ করে রাখার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)। পাশাপাশি বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগের জন্য দুটি হটলাইন নম্বর জানিয়েছে সংস্থাটি।
গত শনিবার (১৭ অক্টোবর) ডেসকোর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ডেসকোর আওতাধীন প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখতে হবে। এতে ছুটির সময়ে ব্যালেন্স শেষ হয়ে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটার ঝুঁকি এড়ানো সহজ হবে।
এ ছাড়া বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো সমস্যা বা প্রয়োজনে গ্রাহকদের ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে ডেসকো কর্তৃপক্ষ।
Post Views: 2
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
Reporter Name 



















