Dhaka ১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী

আয় বাড়েনি, করের বোঝা ভারী হচ্ছে – সময়ের কথা ২৪

  • Reporter Name
  • Update Time : ০৯:৩০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৪৪ Time View

মাহফুজ জাহিদঃ আগামী ২০২৬-২৭ অর্থবছরে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করের বোঝা আরও ভারী হতে যাচ্ছে।
কারণ বড় ধরনের কোনো ছাড় ছাড়াই কর কাঠামোতে আমূল পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার।কিন্তু ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আয় বাড়েনি সাধারণ মানুষের।

প্রস্তাবিত এই কাঠামোতে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকায় স্থির থাকলেও, করের স্ল্যাব সাতটি থেকে কমিয়ে ছয়টিতে নামিয়ে আনা এবং প্রতিটি স্তরে করহার গড়ে ৫ শতাংশ করে বৃদ্ধি করার ফলে সাধারণ করদাতাদের পকেট থেকে আগের চেয়ে বেশি অর্থ বেরিয়ে যাবে।

উদাহরণস্বরূপ, যার বার্ষিক আয় ৭ লাখ ২০ হাজার টাকা, তাকে কোনো বাড়তি আয় ছাড়াই বছরে প্রায় আড়াই হাজার টাকা বেশি কর গুনতে হবে।

এছাড়াও বিত্তবানদের জন্য বড় চমক হিসেবে আসছে ‘সম্পদ কর’, যা দলিলে উল্লিখিত মূল্যের পরিবর্তে জমির বর্তমান বাজারদর বা মৌজা দরের ভিত্তিতে নির্ধারণ করা হবে—মূলত গুলশান, বনানী বা ধানমন্ডির মতো অভিজাত এলাকার স্থাবর সম্পত্তির ওপর এই কর ন্যায্যতার ভিত্তিতে বৈষম্য হ্রাসের লক্ষ্যে বসানো হচ্ছে।

তবে নতুন করদাতাদের ভীতি দূর করতে প্রথমবার রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে ১ হাজার থেকে ৫ হাজার টাকার মধ্যে কর দেওয়ার বিশেষ সুযোগ রাখা হয়েছে। যদিও সামগ্রিক এই কঠোর কর জালের চূড়ান্ত রূপরেখা এখন নির্ভর করছে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের ওপর।

এই বাড়তি করের বোঝা সাধারণ মানুষের জীবনযাত্রায় অনেকটা নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Post Views: 8

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প

আয় বাড়েনি, করের বোঝা ভারী হচ্ছে – সময়ের কথা ২৪

Update Time : ০৯:৩০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬