Dhaka ১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১০:৫৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৪৪ Time View

মো. জিল্লুর রহমান খান রিপন, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর নদীর ঘাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান আনন্যা।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দুই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তাঁরা হলেন গোকুলপুর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে মো. মিন্টু রহমান এবং মৃত আবু তাহেরের ছেলে আবু হুরায়রা। অভিযান শেষে তাঁদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। পরে প্রত্যেককে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে সরকারি ছুটির দিনেও আলাইপুর নদীর ঘাট এলাকায় বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও বালু উত্তোলন না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান আনন্যা বলেন, “সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযান পরিচালনা করেছে। সকাল থেকেই অভিযান চলছিল। নির্ধারিত স্থান থেকে বালু উত্তোলনের জন্য বলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী ও পরিবেশের সুরক্ষা এবং বালু উত্তোলনে আইন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Post Views: 9

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

Update Time : ১০:৫৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬