Dhaka ০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন সার পাচার ও অপচয় ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

ফ্লিকের আস্থার প্রতিদান দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড

  • Reporter Name
  • Update Time : ০২:২৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৫১ Time View

অনলাইন ডেস্ক : বার্সেলোনার জার্সিতে প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন গ্যাব্রিয়েল জেসুস। গেতাফের বিপক্ষে গোল করার পাশাপাশি আক্রমণে তার কার্যকর উপস্থিতি নজর কেড়েছে কোচ হান্সি ফ্লিকের। এবার গালাতাসারাইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও শুরুর একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

লা লিগায় রাফিনিয়ার অনুপস্থিতিতে জেসুসকে প্রথম একাদশে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন ফ্লিক। সুযোগ পেয়ে গেতাফের বিপক্ষে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন এই ফরোয়ার্ড। তবে শুধু গোল করাই নয়, সতীর্থদের সঙ্গে তার বোঝাপড়া এবং পুরো ম্যাচে সাবলীল উপস্থিতিও কোচের আস্থার যথার্থতা তুলে ধরেছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা জেসুসকে শারীরিক লড়াইয়ে অভ্যস্ত করেছে। ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের মতো দলের খেলার ধরন সম্পর্কেও তার ভালো ধারণা রয়েছে। বার্সেলোনার আক্রমণভাগে তাই দ্রুত মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।

জেসুসের খেলার ধরনও প্রতিপক্ষের রক্ষণকে চাপে রাখার মতো। তিনি এক জায়গায় স্থির না থেকে নিয়মিত অবস্থান বদলান, ডিফেন্ডারদের টেনে বের করেন এবং সতীর্থদের জন্য জায়গা তৈরি করেন। নিজের খেলার দর্শন বোঝাতে জেসুস বলেছিলেন, ‘বল নিয়ে এবং বল ছাড়া—দুই অবস্থাতেই বিশৃঙ্খলা তৈরি করতে আমার ভালো লাগে। আমি মাঠে থাকলে কিছু না কিছু ঘটবেই।’

গেতাফের বিপক্ষে ৮১ মিনিট মাঠে ছিলেন জেসুস। মঙ্গলবার গালাতাসারাইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তাকে আবারও শুরুর একাদশে দেখা যায় কি না, এখন সেটিই দেখার বিষয়।

Post Views: 2

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফ্লিকের আস্থার প্রতিদান দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড

Update Time : ০২:২৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬