Dhaka ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

  • Reporter Name
  • Update Time : ০১:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৭২ Time View

স্টাফ রিপোর্টার : ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, সুস্থ থাকুন’ এই আহ্বানে রাজশাহীতে পালিত হচ্ছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় নজরুল ভিলেজ প্রাঙ্গণে রাজশাী জেলা প্রশাসনের আয়োজনে এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা সাধারণত পরিষ্কার ও জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই নিজেদের বাড়ি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর ব্যবস্থা হলো সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতা। বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, টায়ারসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। শুধু অভিযান চলাকালীন নয়, প্রতিদিনের জীবনযাপনের অংশ হিসেবেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হই এবং আমাদের চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখি, তাহলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনকে একযোগে কাজ করতে হবে।

তিনি সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও কর্মস্থলের আশপাশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে বলেন, নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন এবং ডেঙ্গুমুক্ত রাজশাহী গড়তে সম্মিলিতভাবে কাজ করুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, সিনিয়র সহকারী কমিশনার অভিজিত সরকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহানা হোসেন, বোরহান উদ্দিন অন্তর, ইয়াছিন মিয়া, প্রিতম চক্রবর্ত্তীসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিরা।

Post Views: 2

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

Update Time : ০১:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬