Dhaka ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
রাজধানীতে চালু হচ্ছে দুটি মনোরেল, চলবে যেসব রুটে স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০১:৩৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৫ Time View

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর মামলায় মিনহাজুল (৪০) নামে এক ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মিনহাজুল উপজেলার বানিশ্বর গ্রামের মৃত মুনছের মোল্লার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে দণ্ড কার্যকরের জন্য কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ জানান,“মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাদকদ্রব্যের ব্যবহার ও বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। মাদক থেকে দূরে থাকতে এবং মাদকবিরোধী অভিযানে প্রশাসনকে সহযোগিতা করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।”

Post Views: 2

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাজধানীতে চালু হচ্ছে দুটি মনোরেল, চলবে যেসব রুটে

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

Update Time : ০১:৩৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬