Dhaka ১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
রাজধানীতে চালু হচ্ছে দুটি মনোরেল, চলবে যেসব রুটে স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

  • Reporter Name
  • Update Time : ০৭:১৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৮০ Time View

এস এম আব্দুর রহমান, পুঠিয়া : ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পুঠিয়া উপজেলার বেলপুকুর বাইপাস এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এতে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলীসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয়রা অংশ নেন।

কর্মসূচিতে ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসচেতনতা তৈরি করা হয়। বিশেষ করে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

এর পর বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে চারা গ্রহণ করে।

দিনের অপর কর্মসূচিতে পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের কান্তার বিলে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হাবিবুর রহমান, রাজশাহীর জেলা প্রশাসক মো. কাজী শহিদুল ইসলাম, পুঠিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত সালমান, সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, বেলপুকুর থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, শুধু অভিযান পরিচালনা করে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য প্রত্যেককে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে হবে। জমে থাকা পানি অপসারণ এবং সম্ভাব্য মশার প্রজননস্থল নিয়মিত ধ্বংস করার পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

Post Views: 13

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাজধানীতে চালু হচ্ছে দুটি মনোরেল, চলবে যেসব রুটে

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

Update Time : ০৭:১৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬