Dhaka ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৮:৫১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আবুল কালাম আজাদ (৪৫)কে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৫, সিপিএসসির একটি আভিযানিক দল দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া দোকানের সামনে পাকা সড়কে অবস্থান করছিল। এ সময় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পলাতক আসামি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল কালাম আজাদ দুর্গাপুর উপজেলার গৌরিহার গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আব্দুস সাত্তার মন্ডল।

এসআরবি সূত্রে জানা গেছে, দুর্গাপুর থানার সিআর নং-৯৩/২১ (দুর্গাপুর), প্রসেস নং-৭০/২৬, তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬ এবং থানার রিসিভ নং-২৪৯/২৬-এর ওয়ারেন্টের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আসামিকে মেডিকেল চেকআপ শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি জানিয়েছে, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্রধারী, ছিনতাইকারীসহ আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Post Views: 8

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Update Time : ০৮:৫১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬