Dhaka ০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে কুখ্যাত মাদকব্যবসায়ী আলামিনসহ গ্রেফতার ২

  • Reporter Name
  • Update Time : ০৯:২৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ০ Time View

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাই মালামালসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামিন হোসেনকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। একইসাথে আলামিনের সহযোগীকেও গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামিন (৪০) পৌর সদরের আব্দুল বারীর ছেলে। এছাড়া আলামিনের সহযোগী জুয়েল শেখ (৩৯) পৌর সদরের সিংগা পূর্ব পাড়ার আলাল শেখের ছেলে।

বুধবার বিকেলে গ্রেফতারকৃত আসামীদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত আসামীদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামিনের জন্মস্থান পাবনা জেলায় হলেও দীর্ঘদিন থেকে থানা ভবনের পাশেই বাড়ি ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। কখনো নিজেকে থানার স্টাফ আবার কখনো থানা পুলিশের সোর্স পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ রয়েছে আলামিনের বিরুদ্ধে। এর আগেও মাদক বিক্রি করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে হাতেনাতে আটক হয় আলামিন।

পুলিশ আরও জানায়, ২০২২ সালের ১৫ জুন বিকেলে সাড়ে ৩টার দিকে উপজেলা চত্বরে রাখা একটি মোটরসাইলের লুকিং গ্লাসের রাবারের ভেতর ইয়াবা ট্যাবলেট রেখে জয়নগর ইউনিয়নের দূর্গাদহ গ্রামের আজিজুল মন্ডল নামের এক নিরীহ কৃষককে ফাঁসাতে গিয়ে আলামিন নিজেই পুলিশের জালে ধরা পড়ে। আলামিন নিজেই পুলিশকে খবর দেয় এবং পুলিশের সাথে ওই অভিযানেও অংশ নেয়।

পরে গ্রেফতারকৃত আজিজুল মন্ডল পুলিশের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন এবং এই ঘটনা তাকে ফাঁসানোর জন্যই করা হয়েছে বলেও দাবি করে সঠিক তদন্তের সার্থে উপজেলা পরিষদ চত্বর ও আশেপাশে স্থাপন করা সিসি ক্যামেরার ফুটেজ দেখার অনুরোধ জানায় পুলিশকে। বিষয়টি পুলিশ আমলে নিয়ে উপজেলা পরিষদ ও ইউএনও’র কার্যালয় থেকে ওইদিনের সিসি ক্যামেরার সমস্ত ফুটেজ সংগ্রহ করে এবং আলামিনকে সনাক্ত করে পুলিশ। আজিজুল মন্ডল ব্যাক্তিগত কাজে ওইদিন উপজেলা পরিষদে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এসেছিলেন। আলামিনের বড়ভাই হিসেবে পরিচিত জনৈক শাহজামাল নামের এক ব্যাক্তির কথায় প্ররোচিত হয়ে আলামিন ইয়াবা ট্যাবলেট দিয়ে আজিজুল মন্ডলকে ফাঁসাতে চেয়েছিলো বলে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ১৬১ ধারায় স্বীকারোক্তি দেয়। আদালতেও ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয় মাদক সম্রাট আলামিন।

মাদক দিয়ে ফাঁসানো, ফেনসিডিল, ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আলামিন। জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপারের নাম ভাংগানোর অভিযোগ রয়েছে আলামিনের বিরুদ্ধে। বারবার মাদকদ্রব্য বিক্রিসহ নানা অপকর্ম করে গ্রেফতার হলেও জামিনে কারাগার থেকে বের হয়ে ফের মাদক ব্যবসা শুরু করে আলামিন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ৩৫ গ্রাম গাঁজা ও ২৩ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আলামিন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ২৯ জুলাই রাত ২টা ২৫ মিনিটে আলামিনের ভাড়া বাড়ি তল্লাশি করে তার হেফাজতে থাকা অবস্থায় ৩৫ গ্রাম গাঁজা ও ২৩পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি পঞ্চনন্দ সরকার আরও জানান, কাকতালীয়ভাবে মাদক ব্যবসায়ী আলামিন পুলিশের জালে ধরা পড়েছে। একটি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুয়েল শেখ নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আলামিনের ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করা হলে চোরাই মালামাল তার শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয়। চুরির মালামাল খুঁজতে গিয়ে মাদকদ্রব্য গুলো পাওয়া গেছে।

এছাড়াও জনৈক মিলনের দোকান থেকে চুরি হওয়া মালামালের মধ্যে আলামিনের শয়নকক্ষ হতে মনোহারি দ্রব্যাদি, মসলা, ডাল, লবণ, কাপড় কাচার গুঁড়া সাবান, হলুদ ও গুঁড়া মরিচের প্যাকেটসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও চুরির ঘটনায় দায়ের করা পৃথক মামলায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামিন ও তার সহযোগী জুয়েলকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত আসামীদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Post Views: 12

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দুর্গাপুরে কুখ্যাত মাদকব্যবসায়ী আলামিনসহ গ্রেফতার ২

Update Time : ০৯:২৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬