Dhaka ১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫ নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জেলা পুলিশের ৭ দিনব্যাপী বিশেষ অভিযানে মোট গ্রেফতার ৮৫ নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মান্দায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান নগরীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার শিবগঞ্জে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

  • Reporter Name
  • Update Time : ১২:১৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২১ Time View

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ফুটবলের সঙ্গে সংগীত ও বিনোদনের এক বর্ণিল আয়োজন উপভোগ করলেন দর্শকরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে বিরতির সময় জমকালো হাফটাইম শো মাতিয়েছেন পপ তারকা ম্যাডোনা, জাস্টিন বিবার, শাকিরা ও জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস।

হাফটাইম শোয়ের অন্যতম আকর্ষণ ছিলেন ম্যাডোনা। নিজের জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের উচ্ছ্বাসে ভাসান তিনি। স্টেডিয়ামের নিচের বিশেষ টানেল থেকে নাটকীয় আবির্ভাবের মাধ্যমে মঞ্চে ওঠেন এই কিংবদন্তি শিল্পী। তার পরপরই মঞ্চ মাতান জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা।

এর আগে ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠান। সেখানে প্রথম পারফর্ম করেন জনপ্রিয় স্ট্রিমার ও ইউটিউবার আইশোস্পিড। রঙিন ট্র্যাকস্যুট পরা নৃত্যশিল্পী ও ড্রামারদের সঙ্গে মাঠে নেমে দর্শকদের চমকে দেন তিনি।

সমাপনী আয়োজনে আরও অংশ নেন নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস ও ইতালিয়ান গায়িকা লরা পাওসিনি। এ ছাড়া জনপ্রিয় সংগীতশিল্পী পোস্ট ম্যালোন তার বিখ্যাত গান ‘ওয়াও’ পরিবেশন করেন। পরে র‍্যাপার সোয়ে লির সঙ্গে গেয়ে শোনান বহুল জনপ্রিয় সানফ্লাওয়ার।

ফাইনালের আনুষ্ঠানিকতা শুরু হয় যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। বহুল পুরস্কারজয়ী গায়িকা ও অভিনেত্রী জেনিফার হাডসন লাইভ ব্যান্ডের সঙ্গে জাতীয় সংগীত গেয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

জাতীয় সংগীতের পর মঞ্চে আসেন হলিউড তারকা টম ক্রুজ। বিশ্বকাপ ফাইনালের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে আমরা এই ঘটনার সাক্ষী হয়েছি এবং আনন্দের অনেক মুহূর্ত ভাগ করে নিয়েছি। ফুটবল এমন একটি ভাষা, যা কোনো শব্দ ছাড়াই মানুষকে একত্রিত করে।”

Post Views: 72

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

Update Time : ১২:১৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬