Dhaka ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫ নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জেলা পুলিশের ৭ দিনব্যাপী বিশেষ অভিযানে মোট গ্রেফতার ৮৫ নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মান্দায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান নগরীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার শিবগঞ্জে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

এনজোর লাল কার্ড, অতিরিক্ত সময়ে গড়াল আর্জেন্টিনা-স্পেন ম্যাচ

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২২ Time View

অনলাইন ডেস্ক : আর্জেন্টিনার রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালিয়েও জালের দেখা পায়নি স্পেন। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ দুর্দান্ত সেভ দিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। তবে যোগ করা সময়ে (৯০+৩) ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বড় বিপদে পড়ে তারা। নির্ধারিত সময়ে কোনো দল না হওয়ায় ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে।
রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় নিউ ইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হওয়া ফাইনাল ম্যাচের প্রথমার্ধে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি স্পেন। অন্যদিকে প্রথমার্ধে নিষ্প্রভ ছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাতে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণে ওঠে আর্জেন্টিনা। তবে লিওনেল মেসির নেওয়া কর্নার কিক থেকে কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা।

তবে আক্রমণে পিছিয়ে ছিল না স্পেনও। আর্জেন্টিনার রক্ষণভাগকে দুইবার চাপে ফেলে তারা। কিন্তু তাদের দুটি দারুণ আক্রমণই প্রতিহত করে আর্জেন্টিনাকে বিপদমুক্ত করে দলের রক্ষণভাগ।

ম্যাচের ৬৩ মিনিটে বক্সের বাইরে বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পায় স্পেন। তবে ফ্রি-কিক থেকে ইয়ামালের নেওয়া শটটি আর্জেন্টিনার রক্ষণপ্রাচীরে আটকে যায়। এরপর বক্সের বাইরে থেকে দানি ওলমোর নেওয়া জোরালো একটি শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন এমিলিয়ানো। তিনি বলটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে না পারলেও সৌভাগ্যক্রমে সেটি বাইরে চলে যায়। তাতে বড় বিপদ থেকে বেঁচে পান আর্জেন্টিনার গোলরক্ষক।

৬৯ মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠেন ইয়ামাল। দারুণ দক্ষতায় জায়গা তৈরি করে বক্সের মাঝামাঝি নিখুঁত একটি ক্রস দেন তিনি। সেখানে বল পেয়ে হেড নেন ফেরান টোরেস। কিন্তু তার হেডটি সরাসরি চলে যায় এমিলিয়ানো মার্তিনেজের হাতে। গোলের বড় একটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি তিনি।

বদলি হিসেবে মাঠে নামা পেদ্রি ৭৬ মিনিটে বক্সের প্রান্তে বল পেয়ে দারুণভাবে জায়গা তৈরি করেন। এরপর গোলের উদ্দেশে শট নেন তিনি। কিন্তু সেটি সহজেই ঠেকিয়ে দেন এমিলিয়ানো। এরপর আরও একবার স্পেনের প্রচেষ্টা প্রতিহত করেন তিনি। পাউ কুবারসির দূরপাল্লার জোরালো শটটিও ঠেকিয়ে দিয়ে দলকে বিপদমুক্ত করেন তিনি।

ম্যাচের ৮৭ মিনিটে মার্টিন সুবিমেন্দির একটি পাস বক্সের ডান দিকে পান টোরেস। তবে কঠিন কোণ থেকে নেওয়া তার শটটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়। শেষ মুহূর্তে এগিয়ে যাওয়ার আরেকটি সুযোগ হাতছাড়া করে তারা। এরপর নিকো উইলিয়ামসের একটি জোরালো শটও দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন এমিলিয়ানো।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে কুবারসিকে কঠিন ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এনজো ফার্নান্দেজ। এর আগে রেফারির ওপর অসন্তোষ প্রকাশের কারণে হলুদ কার্ড দেখেছিলেন তিনি। তাতে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

৯৬ মিনিটে বক্সের ঠিক বাইরে বিপজ্জনক জায়গায় ফাউলের শিকার হন টোরেস। তাতে ফ্রি-কিক পায় স্পেন। ফ্রি-কিক থেকে দুর্দান্ত শট নেন ইয়ামাল। বলটি গোলের একেবারে কোণ লক্ষ্য করে ছুটে যাচ্ছিল। কিন্তু অসাধারণ দক্ষতায় ঝাঁপিয়ে পড়ে সেটি ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক। আর তাতেই শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে, যেখানে দুই অর্ধে ১৫ মিনিট করে ৩০ মিনিট খেলবে দুই দল। তাতে কোনো ফল না আসলে ভাগ্য নির্ধারণ হবে টাইব্রেকারে।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও গোলমুখে কোনো শট নিতে পারেনি আর্জেন্টিনা।

Post Views: 47

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এনজোর লাল কার্ড, অতিরিক্ত সময়ে গড়াল আর্জেন্টিনা-স্পেন ম্যাচ

Update Time : ০৯:৫৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬