Dhaka ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫ নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জেলা পুলিশের ৭ দিনব্যাপী বিশেষ অভিযানে মোট গ্রেফতার ৮৫ নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মান্দায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান নগরীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার শিবগঞ্জে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

বাংলাদেশ হবে বিশ্বের এডুকেশন হাব : নওগাঁয় শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০২:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২০ Time View

স্টাফ রিপোর্টার, নওগাঁ : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, দেশের সবচেয়ে বড় সম্পদ হলো মানবসম্পদ। এ মানবসম্পদকে দক্ষ, প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের শিক্ষায় গড়ে তুলতে পারলে বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যেন উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে আসে, সে লক্ষ্য নিয়েই সরকার শিক্ষা খাতের উন্নয়নে কাজ করছে।

তিনি শনিবার (১৮ জুলাই) নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠী দেশের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক শক্তি। এ জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয় শিক্ষা, প্রযুক্তিগত শিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণের বিকল্প নেই। সরকার এমন বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চায়, যেখানে স্থানীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক, বহুমাত্রিক ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

তিনি বলেন, বিশ্বের অনেক উন্নত দেশে জনসংখ্যা হ্রাস পাওয়ায় বিশ্ববিদ্যালয় বন্ধ কিংবা একীভূত হচ্ছে। অন্যদিকে বাংলাদেশে উচ্চশিক্ষার চাহিদা ক্রমাগত বাড়ছে। এ সুযোগ কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী হয়।

এহসানুল হক মিলন বলেন, শিক্ষক নিয়োগে কোনো ধরনের আপস করা হবে না। মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ নিশ্চিত করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মানোন্নয়নে দক্ষ ও যোগ্য শিক্ষকই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়কে উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। স্থানীয় চাহিদা বিবেচনায় কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযক্তি, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান এবং চিকিৎসাবিজ্ঞানসহ প্রয়োজনভিত্তিক বিভিন্ন অনুষদ চালুর সুযোগ রাখা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, পরীক্ষা পদ্ধতির আধুনিকায়ন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করেছে এবং পর্যায়ক্রমে শিক্ষা খাতে জাতীয় আয়ের (জিডিপি) ৫ শতাংশ ব্যয়ের লক্ষ্যে কাজ করছে। বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করা হবে।

মন্ত্রী বলেন, দেশের তরুণদের সৃজনশীল, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, গবেষণা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশকে জ্ঞানভিত্তিক রাষ্ট্রে পরিণত করা সম্ভব।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাসনাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, ইউজিসি সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। অনুষ্ঠানে নওগাঁর সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

পরে শিক্ষামন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও আইন বিভাগের প্রথম ব্যাচের ৮০ জন শিক্ষার্থীকে নওগাঁর ঐতিহ্যবাহী আমগাছের চারা ও ব্যাগ উপহার দিয়ে তাদের বরণ করেন।

এর আগে শিক্ষামন্ত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ শহরের বরুলকান্দি মোড়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে শিক্ষা কার্যক্রমের শুভ সূচনা এবং ফলক উন্মোচন করেন। এ সময় মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের নতুন শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব ও ব্র্যাক ব্যাংক স্টাডি সেন্টারের উদ্বোধন করেন। পরে কেক কেটে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

Post Views: 42

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশ হবে বিশ্বের এডুকেশন হাব : নওগাঁয় শিক্ষামন্ত্রী

Update Time : ০২:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬