Dhaka ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫ নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জেলা পুলিশের ৭ দিনব্যাপী বিশেষ অভিযানে মোট গ্রেফতার ৮৫ নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মান্দায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান নগরীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার শিবগঞ্জে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

বাগমারায় দরিদ্র পরিবারের মাঝে সিএনজি, ভ্যান ও আটা-ময়দা ভাঙ্গানোর মেশিন বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৩৪ Time View

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবিকার মানোন্নয়নের লক্ষ্যে গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা (গাস)-এর উদ্যোগে কাতার চ্যারিটি নামক আন্তর্জাতিক দাতা সংস্থার অর্থায়নে সিএনজি অটোরিকশা, ভ্যানগাড়ি ও আটা-ময়দা ভাঙ্গানোর মেশিন বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে বাগমারা উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে এসব উপকরণ বিতরণ করেন।

এ সময় মোট ১১ জন সুবিধাভোগীর মধ্যে ৪টি সিএনজি অটোরিকশা, ৪টি ভ্যানগাড়ি এবং ৩টি আটা-ময়দা ভাঙ্গানোর মেশিন বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের স্বাবলম্বিতা অর্জন এবং টেকসই জীবিকা নিশ্চিত করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব যানবাহন ও মেশিনের মাধ্যমে উপকারভোগীরা আয়ের নতুন সুযোগ সৃষ্টি করতে পারবেন, যা তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপকারভোগীরা বিনামূল্যে এসব উপকরণ পেয়ে গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা (গাস) ও কাতার চ্যারিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এসব যানবাহন ও মেশিন তাদের কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবারের আর্থিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Post Views: 4

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগমারায় দরিদ্র পরিবারের মাঝে সিএনজি, ভ্যান ও আটা-ময়দা ভাঙ্গানোর মেশিন বিতরণ

Update Time : ০৬:৪৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬