স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজার গাছসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (৮ জুলাই) সন্ধ্যা আনুমানিক সোয়া ৭ টার দিকে নগরীর বেলপুকুর থানা পুলিশ আগলা বিল এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার আগলা গোরস্থানপাড়া গ্রামের মো: শহিদুল ইসলামের ছেলে মো: আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩৫)-কে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেখানো মতে নিজ মালিকানাধীন জমির মধ্য থেকে ডালপালাসহ আনুমানিক ১২ ফুট উচ্চতার মোট ১৩ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Post Views: 12
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
Reporter Name 



















