Dhaka ০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

আর্জেন্টিনাকে হারাতে যে পরিকল্পনায় খেলবে কেপ ভার্দে

  • Reporter Name
  • Update Time : ০১:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৪২ Time View

অনলাইন ডেস্ক : বিশ্বকাপের শেষ ৩২-এ আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে সাহসী বার্তা দিয়েছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের মতো শক্ত প্রতিপক্ষ হলেও কোনো ভয় ছাড়াই মেসিদের বিপক্ষে মাঠে নামতে চায় কেপ ভার্দে। একই মনোভাব নিয়ে নিজের দলের ফুটবলারদেরও উৎসাহ দিয়েছেন তিনি।

শনিবার রাত ৪টায় আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে কেপ ভার্দে। বিশ্বকাপের অন্যতম আলোচিত এই দলটির সামনে এখন বড় চ্যালেঞ্জ। বিশ্বমঞ্চে প্রথমবার অংশ নিয়েই বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়া সহজ নয়। তবে সাহসী ও আক্রমণাত্মক ফুটবল খেলেই স্কালোনির দলকে রুখে দিতে চায় ভোজিনহারা।

সংবাদ সংস্থা ইনফোপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে কেপ ভার্দের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের দল পরিচিত শক্তি ও মানসিকতা নিয়েই খেলবে। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের কোনো ভয় নেই। আমরা একই বিশ্বাস, একই আশা, একই শক্তি, একই প্রতিশ্রুতি এবং একই দৃঢ়তা নিয়ে খেলব, যেটা দিয়ে আমরা কেপ ভার্দেকে গড়ে তুলেছি।’

তিনি আরও বলেন, ‘পরিসংখ্যান বা সম্ভাবনার হিসাব আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। মাঠে নিজেদের সামর্থ্য প্রমাণ করাই আসল লক্ষ্য। এই টুর্নামেন্টে কেপ ভার্দের আসল কাজই হচ্ছে বড় দলগুলোর মুখোমুখি হওয়া।’

এছাড়া স্পেনের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করা গোলরক্ষক ভোজনহাকে প্রশংসায় ভাসান তিনি। জোসে মারিয়া বলেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে যেকোনো ফলাফলই হোক, কেপ ভার্দে ইতোমধ্যেই নিজেদের বিশ্বকাপ জয় করে ফেলেছে। এই সাফল্য কেবল ফুটবলে নয়, দেশের সামগ্রিক উন্নয়নের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।’

উল্লেখ্য, গ্রপ পর্বের প্রথম ম্যাচে স্পেনকে আটকে দিয়েছিল কেপ ভার্দে। ইয়ামাল-পেদ্রিরা অনেক চেষ্টাও ম্যাচটি জিততে পারেনি। এরপর উরুগুয়ে ও সৌদিকে রুখে দিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া দলটি। এবার আর্জেন্টিনাকে হারিয়ে শেষ ষোলোতে পা রাখতে চায় ভোজিনহারা।

Post Views: 42

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

আর্জেন্টিনাকে হারাতে যে পরিকল্পনায় খেলবে কেপ ভার্দে

Update Time : ০১:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬