Dhaka ০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু স্বরাষ্ট্রমন্ত্রী – বাংলার আলো প্রতিদিন নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮ পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ জুলাই গণঅভ্যুত্থানে সুপ্রিম কোর্টের আইনজীবীদের ঐতিহাসিক ভূমিকা – বাংলার আলো প্রতিদিন হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজি ভাড়া সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণের দাবি চাষি-ব্যবসায়ীদের প্রবল গণপ্রতিরোধের মুখে চব্বিশের ৫ আগস্ট হাসিনার স্বৈরশাসন থেকে মুক্ত হয় বাংলাদেশ – বাংলার আলো প্রতিদিন

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৪:০৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৫ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা, হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক পৌনে ১০ টার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে চৌকস পুলিশ সদস্যদের নিয়ে গঠিত আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা মোড় গ্রামের মো: কামাল শেখের ছেলে বর্তমানে বোয়ালিয়া থানার পাঠানপাড়া গ্রামের মো: শ্যামল শেখ (২৮), দাশপুকুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো: আলামিন (২৬), পূর্ব মোল্লাপাড়া গ্রামের মো: নুরুজ্জামানের ছেলে ফিরোজ আলী (২৬), লক্ষীপুর প্যারামেডিকেল মোড় এলাকার মৃত আ: রবের ছেলে মো: মাহামুদ হাসান সুমন (৪০) এবং বহরমপুর গ্রামের মো: হেকমত আলীর ছেলে বাবু (৪০)-কে গ্রেপ্তার করে। সকলেই রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় বসবাস করেন।

এ সময় গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত সর্বমোট ৭৫ গ্রাম গাঁজা, ১.১ গ্রাম হেরোইন, ৫৯ পিস ট্যাপেন্টাডল, ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ২ হাজার ২শ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের অপরাধসংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনা করে দেখা যায়, শ্যামলের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া ও রাজপাড়া থানার মোট ২টি মাদক আইনে এবং বোয়ালিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলার তথ্য পাওয়া যায়। এছাড়াও আলামিনের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া ও রাজপাড়া থানায় ২টি মাদক মামলার তথ্য পাওয়া যায়। অন্যদিকে গ্রেপ্তারকৃত বাবুর বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ৫টি মাদক মামলা ও ১টি পেনাল কোড আইনে মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Post Views: 19

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Update Time : ০৪:০৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬