Dhaka ০৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

গোদাগাড়ীতে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০২:৪২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ১০৫ Time View

মুক্তার হোসেন,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে খেলাধুলা শেষে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পঞ্চম শ্রেণীর ছাত্র ফাহাদের (১১) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দীর্ঘ ১৩ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

আজ শুক্রবার (১৭ জুলাই, ২০২৬) সকাল সাড়ে ৮ টার দিকে দুর্ঘটনাস্থলের অদূরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফাহাদ কুঠিপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং সে স্থানীয় কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোদাগাড়ী পৌরসভার কুঠিপাড়া বারুইপাড়া এলাকার পদ্মা নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খেলার পর নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। গতকাল অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরে আজ শুক্রবার ভোর থেকে আবারও উদ্ধার কাজ শুরু হলে সকাল সাড়ে ৮টার দিকে নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

গোদাগাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রকিবুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গোদাগাড়ী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্কুলছাত্রের এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সন্তানকে হারিয়ে ফাহাদের বাবা-মা কান্নায় ভেঙে পড়েছেন এবং বারবার জ্ঞান হারাচ্ছেন। সহপাঠীর এমন আকস্মিক মৃত্যুতে কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে এবং পুরো এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Post Views: 40

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

গোদাগাড়ীতে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

Update Time : ০২:৪২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬