Dhaka ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১২:৫৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ১১৩ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় থেকে গৃহবধূ লামিয়া বেগম (২২) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার চান্দা ইউনিয়নের মালিগ্রাম কারিগরপাড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের জাবেদ আলী ব্যাপারীর স্ত্রী।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে আমরা খবর পাই একটি দোতলা ভবনের নিচ তলায় সিলিং ফ্যানের সঙ্গে গৃহবধূর লাশ ঝুলছে। সাথে সাথে আমার অফিসার পাঠিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গৃহবধূর স্বামী জাবেদ ব্যাপারি জানান, সকালে আমি ব্যবসায়ীক কাজে বাড়ি থেকে বের হয়ে যাই। দুপুরে পরিবারের লোকজন আমাকে ফোন করে বলে তোর বউ গলায় রশি দিয়ে ঝুলছে। গত ৪ বছর আগে আমাদের বিয়ে হয়। আমাদের দাম্পত্য জীবনে আড়াই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের আগে আমি প্রবাসে ছিলাম বিয়ে করে আর প্রবাসে যাই নাই। দেশেই ব্যবসা করছি। আমার স্ত্রীর আত্মহত্যার কোন কারন খুজে পাইনা।

এদিকে গৃহবধূর বড় ভাই জুয়েল জানান, আমার বোনের সাথে আমার বোন জামাতা জাবেদ আলীর ভাল সম্পর্ক ছিল না। প্রায়ই আমার বোন মোবাইল ফোন চালানো কে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া বিবাদের কথা বলতো। ঘটনার তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

Post Views: 5

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ১২:৫৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬