Dhaka ০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা, কর্ণহার, দামকুড়া ও মতিহার থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা ও দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। সেইসাথে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি ব্যাটারি চালিত ও মোবাইল ফোন জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ শিরোইল কলোনী পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শিরোইল কলোনী পশ্চিমপাড়া (কানার মোড়) গ্রামের মো: আসলামের স্ত্রী মোসা: মাজেদা বেগম (৫৩)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ৮টি ও চন্দ্রিমা থানায় ১টি মাদক মামলা রয়েছে।

অপরদিকে, চন্দ্রিমা থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক সোয়া ৯টার দিকে আসাম কলোনী (বউ বাজার) এলাকায় অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার বলদিটারী গ্রামের মো: আশাদুল হকের ছেলে বর্তমানে চন্দ্রিমা থানার আসাম কলোনী (বউ বাজার) গ্রামে ভাড়া বাসায় বসবাসরত মো: সোহাগ ইসলাম (২১)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৬ পিস ট্যাবলেট ট্যাবলেট উদ্ধার করা

তাছাড়াও কর্ণহার থানা পুলিশ একই তারিখ বেলা আনুমানিক সোয়া ১১টার দিকে ঘোষপুকুর গ্রামের মো: সেলিম হোসেন ও মোসা: মানোয়ারা বেগমের ছেলে মো: আনোয়ার হোসেন (৩৩)-এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে আনোয়ার’কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি আনোয়ারের বিরুদ্ধে কর্ণহার থানায় ১টি মাদক ও ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।

অন্যদিকে, দামকুড়া থানা পুলিশ একই তারিখ সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে আশগ্রামে অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার দাশপুকুর উত্তরপাড়া গ্রামের মৃত এমাজ উদ্দিনের ছেলে মো: সাবায়েদুল ইসলাম (৬২)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ বোতল দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি ব্যাটারি চালিত ভ্যান ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এছাড়াও মতিহার থানা পুলিশ গত ৫ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে কাজলা এলাকায় অভিযান পরিচালনা করে তালাইমারী মোড় (বাদুরতলা) গ্রামের মো: নান্টুর ছেলে মো: রমজান আলী (২৫)-কে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহীতে আসামির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। উল্লেখ্য, আসামি রমজানের বিরুদ্ধে মতিহার থানায় ৩টি বিশেষ ক্ষমতা আইনে এবং ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গোদাগাড়ীতে ২৯তম একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

Update Time : ০৮:৫৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬