স্টাফ রিপোর্টার, বাগমারা : “হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার নিয়ম শেখানো হয়। এ সময় হাত ধোয়ার গুরুত্ব ও স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পরে শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর-এ- শেফা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অ.দা.) মোহা. সঈদ আলী রেজা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাউসার আলী, ভবানীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এলিসসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা।
Post Views: 9
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
Reporter Name 



















