স্টাফ রিপোর্টার : রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সিনিয়র আইনজীবী দেওয়ান ইকবাল উন নবী রুনু ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নগরীর সাগরপাড়ায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ব্যক্তি জীবনে অবিবাহিত আইনজীবী দেওয়ান ইকবাল উন নবী রুনু মৃত্যুকালে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ মঙ্গলবার বাদ এশা নগরীর টিকাপাড়া ঈদগাহে অনুষ্ঠিত হয়। পরে টিকাপাড়া গোরস্তানে দাফন কার্য সম্পন্ন করা হয়।
Post Views: 12
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
Bangla Photocard Generatorv3.7
Reporter Name 



















