স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘা পৌর সদর দক্ষিণ মিলিক বাঘা গ্রাম (জিরোপয়েন্ট) এর বাসিন্দা (অব:) শিক্ষক আশরাফ আলী (৮২) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!)।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১২ দিকে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, তিনি মহরকয়া ডিগ্রি কলেজের প্রভাষক দুলাল হোসেন এর পিতা এবং বাঘা পৌর সদর দক্ষিণ মিলিক বাঘা গ্রাম (জিরোপয়েন্ট) এর বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আশরাফ আলী দির্ঘদিন ওই এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত থেকে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তি জীবনে সে একজন সহজ, সরল, সদালাপি ও পরোপকারী মানুষ ছিলেন। এদিকে, তার মৃত্যুতে শিক্ষক সংগঠন ছাড়াও উপজেলার বিভন্ন রাজনৈতিক, সমাজিক সংগঠন শোক প্রকাশ করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। ঐতিহাডিক শাহী মসজিদ চত্বরে সকাল সাড়ে ১০ ঘটিকায় মরহুমের নামাজের জানাযা শেষে বাঘা কেন্দ্রীয় গোরস্থানে লাশ দাফন করা হয়।
Post Views: 2
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
Reporter Name 



















