স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশের অভিযানে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ ২ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে স্থানীয় জনসাধারণের হাতে আটক হওয়ার পর রাজপাড়া থানা পুলিশ তেরখাদিয়া মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন একই গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে গোলাম রশিদ রুদ্র (২৪) এবং মো. রাজনের ছেলে মো. অন্তর (২১)। এ সময় তাদের হেফাজত থেকে মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়।
পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Post Views: 12
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
Reporter Name 



















