স্টাফ রিপোর্টার : মঙ্গলবার সকাল ৯ টায় রাজশাহী নগরীর রাজপাড়া থানার শাহ মখদুম ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির দক্ষিণ পাশের পুকুর থেকে (মাদ্রাসা মাঠ থেকে আনুমানিক প্রায় আধা কিমি দূরে) রাফসান বিন আব্দুল্লাহ (১৮) নামের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত রাফসান বিন আব্দুল্লাহ মৃত আব্দুল্লাহ জাকি রুবেল এর ছেলে। তার বাসা নগরীর হোসেনিগঞ্জ বেতপট্টি।
এ বিষয়ে উপ পুলিশ কমিশনার, এসআরইউ এবং মুখপাত্র, আরএমপি গাজিউর রহমান জানান, নিহত রাফসান বিন আব্দুল্লাহ গতকাল সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। সে গত এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করেছে। প্রতিদিন খেলাধুলা করত। সে সাঁতার জানত না। ধারনা করা হচ্ছে খেলাধুলা করে কাল সকালে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গিয়েছে।
সুরতহাল রিপোর্টে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ রাজশাহী মেডিকেল কলেজে পোস্ট মর্টেম করার জন্য নেয়া হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Post Views: 11
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
Reporter Name 



















