Dhaka ০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

  • Reporter Name
  • Update Time : ০১:৪৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৬০ Time View

অনলাইন ডেস্ক : জুলাইয়ের শুরু থেকে রিপাবলিকান গোষ্ঠী ও নিজের সুপার প্যাকে ২৭ কোটি ৬০ লাখ ডলারের বেশি অর্থ নীরবে ঢেলেছেন ইলন মাস্ক। মধ্যবর্তী নির্বাচনে দলটিকে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করতে তিনি বিশাল ভোটার-উপস্থিতি কার্যক্রম গড়ে তুলেছেন।

এই বিপুল অঙ্কের অর্থ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ককে মধ্যবর্তী নির্বাচনের এ পর্যন্ত জানা সবচেয়ে বড় দাতা বানিয়েছে। ফেডারেল দাখিলের সময়সীমা বৃহস্পতিবার শেষ হওয়ার আগে মাস্কের প্রতিনিধিরা তার রাজনৈতিক অনুদানের এসব অপ্রকাশিত তথ্য নিউইয়র্ক টাইমসকে দিয়েছেন।

মাস্কের দলের তথ্য অনুযায়ী, রিপাবলিকানদের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা রক্ষার চেষ্টায় এ গ্রীষ্মে তিনি সিনেটে দলটির প্রার্থীদের সমর্থনকারী প্রধান সুপার প্যাক সিনেট লিডারশিপ ফান্ডে মোট ১৫ কোটি ৮০ লাখ ডলার দিয়েছেন। এটি মার্কিন ইতিহাসের অন্যতম বড় রাজনৈতিক অনুদান। ওই প্রান্তিকে গোষ্ঠীটির ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী সব দাতার কাছ থেকে যে অর্থ তুলেছে, এটি তার চেয়েও বেশি।

শনিবার পর্যন্ত বন্ধ থাকবে সৌদির দুই বিমানবন্দরশনিবার পর্যন্ত বন্ধ থাকবে সৌদির দুই বিমানবন্দর
২০২৪ সালে মাস্কের প্রতিষ্ঠিত সুপার প্যাক আমেরিকা প্যাকের মাধ্যমেও তিনি রিপাবলিকানদের বড় ভোটার-উপস্থিতি কার্যক্রম গড়েছেন। এ গ্রীষ্মে তিনি সংগঠনটিকে ৭ কোটি ৬০ লাখ ডলারের বেশি দিয়েছেন। সংগঠনটি সেই পরিমাণ অর্থই ব্যয় করেছে বিস্তৃত ক্যানভাসিং কর্মসূচিতে, যার লক্ষ্য রিপাবলিকানদের মধ্যে যাদের কাছে পৌঁছানো কঠিন, তাদের ভোটকেন্দ্রে আনা। গোষ্ঠীটি সিনেটের সাতটি লড়াইয়ের রাজ্যে এবং প্রতিনিধি পরিষদের প্রায় তিন ডজন আসনে সক্রিয়।

২০২৪ সালের নির্বাচনে মাস্ক প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকানদের ক্ষমতায় ফেরাতে প্রায় ২৯ কোটি ডলার খরচ করেছিলেন। ২০২৫-২৬ নির্বাচনী চক্রে ফেডারেল কমিটিগুলোকে তিনি ইতিমধ্যে তার চেয়েও অনেক বেশি, প্রায় ৩৬ কোটি ৬০ লাখ ডলার দিয়েছেন। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের তথ্য অনুযায়ী, দুই নির্বাচনেই তিনি এর বাইরে আরও বেশি অর্থ অপ্রকাশিত অনুদান হিসেবে দিয়েছেন।

হুথি হামলা বাড়ায় ইরান-সৌদিকে ভিন্ন বার্তা পাকিস্তানেরহুথি হামলা বাড়ায় ইরান-সৌদিকে ভিন্ন বার্তা পাকিস্তানের
সর্বশেষ এই অর্থ প্রদান মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলকে আর্থিক সুবিধা দিয়েছে। শেষ সপ্তাহগুলোতে ট্রাম্পের শক্তিশালী সুপার প্যাকের মতো সচ্ছল বাইরের গোষ্ঠীগুলো বিজ্ঞাপনে আকাশ ভরিয়ে ফেলছে। কোনও ডেমোক্র্যাট ধনকুবের মাস্কের কাছাকাছি অর্থও ব্যয় করছেন না। অন্যথায় অনুকূল রাজনৈতিক পরিবেশেও অর্থ ডেমোক্র্যাটদের প্রধান উদ্বেগ হয়ে আছে।

এই অনুদান আমেরিকার রাজনীতিতে মাস্ক কতটা স্থায়ী ভূমিকা রাখতে চান, সেই রহস্যেরও জট খুলেছে। ২০২৫ সালের মে মাসে তিনি বলেছিলেন, রাজনৈতিক ব্যয়ের ক্ষেত্রে ভবিষ্যতে আমি অনেক কম করবো।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

Post Views: 4

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

Update Time : ০১:৪৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬