স্টাফ রিপোর্টার : কেন্দ্র ঘোষিত ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সপ্তাহ পালনের অংশ হিসেবে রবিবার বিকেলে নগরীর ৩নং ওয়ার্ডের বহরমপুর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফলেট বিতরণ করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপাড়া থানা আমীর নুরুল ইসলাম মনির নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে স্থানীয় জনগণকে ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে সচেতন করা হয় এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। আসুন, নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখি। সচেতনতায় হোক ডেঙ্গু প্রতিরোধ, নিরাপদ থাকুক আমাদের প্রিয় জনপদ।
Post Views: 3
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
Reporter Name 



















