স্টাফ রিপোর্টার : নওগাঁ জেলার নিয়ামতপুর থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৫জানায়, শনিবার (১০ অক্টোবর) বেলা ৩ ঘটিকায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন রাউতাড়া গ্রামের তারেকুল এর নিজ বসতবাড়ীতে কতিপয় কিছু সংখ্যাক মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য টেপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে গোপন সংবাদের প্রেক্ষিতে জানা যায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল উক্ত বাসায় অভিযান করে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হলেন, মোঃ তারেকুল ইসলাম (২৮), পিতা-মোঃ একরামুল হক, সাং-বেজোড়া, থানা-মান্দা, জেলা-নওগাঁ, বর্তমান সাং-রাউতাড়া,থানা-নিয়ামতপুর, জেলা-নওগাঁ, মোঃ পিন্টু রহমান (৫২), পিতা-মৃত সাফজাল হোসেন, সাং-জমিনপুর, থানা-শীবগঞ্জ, জেলা-চাপাইনবাবগঞ্জ ও মোঃ জিয়াউল হক (৪৮), পিতা-মৃত সেকেন্দার, সাং-কবিরাজতলা, থানা-শীবগঞ্জ, জেলা-চাপাইনবাবগঞ্জ’কে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩ টি মোবাইল ফোন এবং নগদ অর্থ ৩,১৩,১০০ টাকা নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।
উল্লেখ্য যে, নওগাঁ নিয়ামতপুর থানায় আসামীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
Post Views: 3
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
Reporter Name 



















