Dhaka ০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময়

শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা নগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক

  • Reporter Name
  • Update Time : ০১:৫০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৬৭ Time View

স্টাফ রিপোর্টার : ‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বুধবার (০৭ অক্টোবর) বিকেলে নগর ভবনের সিটি হলরুমে শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ রাজশাহী সিটি কর্পোরেশন বিশেষ সম্মাননা অর্জন করায় ‘‘অংশীজন সম্মীলন’ অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে রাসিক প্রশাসককে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে বিশেষ সম্মাননা হিসেবে প্রাপ্ত ক্রেস্ট ও সনদপত্র উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার আমাকে রাজশাহী মহানগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনে এই পুরস্কার অর্জন আমাদের জন্য একটি অনন্য স্বীকৃতি। এই অর্জন আমাদের আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, এটি আমাদের স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মীসহ আমাদের সকলের নিরলস পরিশ্রমের ফল। আমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একইসঙ্গে এ কার্যক্রমে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য নগরবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। অর্জিত এই বিশেষ সম্মাননা আমি রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করছি।

রাসিক প্রশাসক বলেন, ২০০৪ সালে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সন্তানের পিতার নামের পাশাপাশি নামের নাম যুক্ত করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া।

রাসিক প্রশাসক আরো বলেন, ফুটপাত দখলমুক্ত করতে ইতোমধ্যে মহিলা কলেজ রোডে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। নাগরিক ভোগান্তি দূর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নগরীতেসিনিয়র সিটিজেনদের জন্য পার্ক নির্মাণ, খেলার মাঠের উন্নয়ন ও ফুটসাল গাউন্ড তৈরি, দৃষ্টিনন্দন সিটি গেট নির্মাণ, যানজট নিরসন অটোরিক্সা শৃঙ্খলা আনয়ন ইত্যাদি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজশাহী মহানগরীকে আরো পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক, বাসযোগ্য, নিরাপদ ও শান্তির মহানগরী হিসেবে গড়ে তুলতে চাই। এ আমি রাজশাহী মহানগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম।

অনুষ্ঠানে কাউন্সিলরবৃন্দের পক্ষে ২৫ ও ২৮নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, নিবন্ধকের পক্ষে ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ হোসেন, ১৫নং ওয়ার্ড সচিব ওবাইদুর রহমান ও ইপিআই স্টোর কিপার ফিরোজা বেগম রেখা বক্তব্য দেন।

রাসিকের সচিব সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠান মঞ্চে ছিলেন রাসিকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল তারেক, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান প্রমুখ।

অনুষ্ঠানে রাসিকের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরবৃন্দ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, টিম লিডার, স্বাস্থ্য সহকারী সহ অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Post Views: 2

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা নগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক

Update Time : ০১:৫০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬