Dhaka ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন সার পাচার ও অপচয় ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

বিদায়ী ম্যাচ আয়োজনই পছন্দ ছিল না মেসির! – সময়ের কথা ২৪

  • Reporter Name
  • Update Time : ০৫:১৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৫৯ Time View

অনলাইন ডেস্ক : লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ নিয়ে নতুন তথ্য সামনে এনেছে ইতালির সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্ট। তাদের দাবি, বেনিনের বিপক্ষে এই বিদায়ী ম্যাচ আয়োজনের ধারণার সঙ্গে শুরুতে একমত ছিলেন না মেসি। নিজের নাম ব্যবহার করে বড় অঙ্কের অর্থ আয়ের জন্যই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচটি আয়োজন করছে বলে মনে করেন তিনি।

মঙ্গলবার রাতে বুয়েনস এইরেসের মনুমেন্টালে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটিই জাতীয় দলের হয়ে মেসির ২০৮তম ও শেষ ম্যাচ। ৩৯ বছর বয়সী তারকাকে বিদায় জানাতে ৮০ হাজারের বেশি দর্শক উপস্থিত থাকবেন। টিকিট বিক্রি হয়ে যায় মাত্র দুই ঘণ্টায়।

তবে গাজেত্তার প্রতিবেদনে বলা হয়েছে, এই বিদায়ী ম্যাচের পরিকল্পনা শুরু থেকেই মেসির পছন্দ ছিল না। তার ধারণা ছিল, ম্যাচটি মূলত তার নামকে কাজে লাগিয়ে এএফএ-র বড় অঙ্কের আয় নিশ্চিত করার আরেকটি উদ্যোগ।

এমন সন্দেহের পেছনে প্রতিপক্ষ বাছাইও একটি কারণ বলে উল্লেখ করেছে ইতালিয়ান সংবাদমাধ্যমটি। তাদের দাবি, এএফএ একটি কলম্বিয়ান এজেন্সির মাধ্যমে এমন দল খুঁজেছিল, যারা প্রীতি ম্যাচ খেলতে বড় অঙ্কের অর্থ দাবি করবে না। সেই প্রক্রিয়ায় বেনিনকে পাওয়া যায় এবং তারা কোনো ম্যাচ ফি ছাড়াই আর্জেন্টিনার বিপক্ষে খেলতে রাজি হয়।

এই আন্তর্জাতিক বিরতিতে নিজেদের মাঠে তিনটি প্রীতি ম্যাচ আয়োজন করেছে আর্জেন্টিনা—বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে। বেনিনকে বেছে নেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি কোচ লিওনেল স্কালোনিও ম্যাচের আগে বলেছিলেন, তিনি আরও শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে চেয়েছিলেন।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে মেসির গোল ১২৫টি। বেনিনের বিপক্ষে মাঠে নামলে সংখ্যাটি হবে ২০৮। বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমা জেতা এই মহাতারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ ঘিরে তাই তৈরি হয়েছে ব্যাপক আবেগ ও আগ্রহ।

Post Views: 5

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিদায়ী ম্যাচ আয়োজনই পছন্দ ছিল না মেসির! – সময়ের কথা ২৪

Update Time : ০৫:১৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬