Dhaka ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

পাঁচবিবিতে এনএসআইয়ের তথ্যের পর অভিযান, জব্দ ৫৪ বস্তা সার

  • Reporter Name
  • Update Time : ০৯:১৫:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৬৬ Time View

মোঃ আমজাদ হোসেন, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে এক কৃষকের বাড়িতে অভিযান চালিয়ে ৫৪ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বাড়ির মালিক রমজানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে মজুত রাখা ৭৬ বস্তা সারের মধ্যে ২১ বস্তার বৈধ কাগজপত্র দেখাতে পারায় সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। অভিযানে জয়নালের ছেলে রমজানের বাড়ি থেকে এসব সার জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিরতা গ্রামের ওই বাড়িতে বিপুল পরিমাণ সার মজুত করে রাখার তথ্য পায় প্রশাসন। পরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে বাড়িটিতে মোট ৭৬ বস্তা সার পাওয়া যায়। এর মধ্যে ২১ বস্তা সারের বৈধ কাগজপত্র দেখাতে সক্ষম হওয়ায় সেগুলো মালিককে ফেরত দেওয়া হয়। বাকি ৫৪ বস্তা সার জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করা হয়েছে। একই সঙ্গে রমজানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা কৃষি অফিসার মল্লিকা রানী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হান, সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ আলমগীরসহ এনএসআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দ করা সারের বিষয়ে তদন্ত শেষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post Views: 10

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

পাঁচবিবিতে এনএসআইয়ের তথ্যের পর অভিযান, জব্দ ৫৪ বস্তা সার

Update Time : ০৯:১৫:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬