স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের চার রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নগরের শাহমখদুম থানার বাস টার্মিনাল থেকে খানকা শরীফগামী পাকা সড়কের পাশে অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, এসআরবি-৫ এর সিপিএসসি কোম্পানির একটি দল জানতে পারে, নতুন একটি নির্মাণাধীন আবাসিক এলাকায় পরিত্যক্ত অবস্থায় পিস্তলের গুলি পড়ে রয়েছে। পরে এসআরবির আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সাদা পলিথিনে রাখা স্টার কোম্পানির সিগারেটের প্যাকেটের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, উদ্ধার করা গুলি শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।
Post Views: 11
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
Reporter Name 



















