স্টাফ রিপোর্টার : রাজশাহী শিক্ষা বোর্ডে যোগ দিয়েছেন নতুন সচিব ড. মো. আব্দুর রউফ। বৃহস্পতিবার (৯ জুলাই) তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় রাজশাহী শিক্ষা বোর্ডে নতুন সচিব ড. মো. আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সচিবের দায়িত্ব গ্রহণের সময় রাজশাহী শিক্ষা বোর্ডের , চেয়ারম্যান,অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী,পরীক্ষা নিয়ন্ত্রক,রাজশাহী শিক্ষা বোর্ড কল্যাণ সমিতির সভাপতি দুরুল হোদা ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুব আলীসহ রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।
এসময় সবাই নবনিযুক্ত সচিবের সাফল্য কামনা করেন এবং শিক্ষা বোর্ডের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
নবনিযুক্ত সচিব ড. মো. আব্দুর রউফ বর্তমান সরকারের নেয়া শিক্ষানীতির আলোকে কাজ করার ও সুশাসন নিশ্চিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাবগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক দায়িত্বে ছিলেন।
Post Views: 46
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
Reporter Name 



















