Dhaka ০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

আগামী বছর এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ – বাংলার আলো প্রতিদিন

  • Reporter Name
  • Update Time : ০৬:২৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ১৬৬ Time View

অনলাইন ডেস্ক : ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ : আগামী ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে। পরীক্ষা সংক্রান্ত প্রস্তাবিত সময়সূচি অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

আজ সোমবার মন্ত্রণালয়ের এক আদেশের আলোকে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি পরীক্ষা সূচি প্রকাশ করে। সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রকাশিত সূচি অনুযায়ী, ১৪ মার্চ বাংলা ১ম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়ে ১৫ এপ্রিল ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষার মাধ্যমে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষে আগামী ২২ এপ্রিলের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।

সূচি অনুযায়ী, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই পরীক্ষার মাঝে কোনো বিরতি থাকবে না। পরীক্ষা কেন্দ্রগুলোতে কেন্দ্রসচিব ব্যতীত অন্য কারো মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সুত্র: বাসস

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

আগামী বছর এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ – বাংলার আলো প্রতিদিন

Update Time : ০৬:২৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬