Dhaka ০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার? রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০ ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা – সময়ের কথা ২৪ ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল – সময়ের কথা ২৪ নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩  গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল – সময়ের কথা ২৪

  • Reporter Name
  • Update Time : ০৬:০০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ০ Time View

অনলাইন ডেস্ক : প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনাল শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখার লক্ষ্য নিয়ে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মাঠে নেমেছিল। কিন্তু ৩-০ গোলে হেরে বিধ্বস্ত হলো তারা।

প্রথমার্ধে প্যাসকেল গ্রস এবং চ্যারাল্যাম্পোস কোস্তোলাসের গোলে বিরতির আগেই নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। এরপর গ্রীষ্মকালীন দলবদলে আসা চিমা আন্দ্রেস ঘরের মাঠে প্রথমবার মূল একাদশে জায়গা পেয়ে কর্নার থেকে দলের তৃতীয় গোলটি করেন। চলতি মৌসুমে আগের সব ম্যাচ মিলিয়ে যতগুলো গোল হজম করেছিল আর্সেনাল, এক ম্যাচেই ঠিক ততগুলো গোল এবার খেল আর্সেনাল।

সাউথ কোস্টে ম্যাচের শুরুটা কিছুটা সতর্ক থাকলেও ৩০ মিনিটের মাথায় দুর্দান্ত ফর্মে থাকা গ্রস ডি বক্সের প্রান্তে পর্যাপ্ত সময় ও ফাঁকা জায়গা পান। আর্সেনালের দুই সেন্টার-ব্যাক গ্যাব্রিয়েল ও এজরি কনসা তাকে বাধা দিতে ব্যর্থ হন এবং এই জার্মান তারকা তার পুরো সুযোগ নেন। ডেভিড রায়ার কাছের পোস্টে লেগে তার জোরালো শট জালে জড়ায়। শেষ পাঁচ ম্যাচে এটি ছিল গ্রসের চতুর্থ গোল।

আগের ম্যাচগুলোতে শক্ত রক্ষণ গড়ে তোলা গ্যাব্রিয়েল ও কনসা প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আবারও একই ভুল করেন। দিয়েগো গোমেজের বাড়ানো পাস ধরে কোস্তোলাস একইভাবে ফাঁকা জায়গা পেয়ে আর্সেনালের সেন্টারব্যাকদের মাঝ দিয়েই নিচু জোরালো শটে বল পোস্টের নিচ দিয়ে বাম কোণে পাঠান।

দ্বিতীয় অর্ধে আর্সেনালের ঘুরে দাঁড়ানো দেখার প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু খেলা শুরুর ১০ মিনিটের কম সময়ের মধ্যেই ম্যাচের ফল নিয়ে সব সংশয় দূর করে দেয় ব্রাইটন। তৃতীয় গোলেও ভূমিকা ছিল গ্রসের। তার বাড়ানো কর্নার কিকে ব্যাক পোস্টে লাফিয়ে উঠে আন্দ্রেস চমৎকার হেডে স্বদেশী গোলরক্ষক রায়াকে পরাস্ত করে অ্যামেক্স স্টেডিয়ামে উদযাপনের ঢেউ তোলেন।

আর্সেনাল তাদের বেঞ্চের খেলোয়াড়দের দ্বারস্থ হয়েছিল। মিকেল আর্তেতা মাঠে নামান এবেরেচি এজে ও ভিক্টর গিওকেরেসদের। তবে ব্যবধান কমানোর সবচেয়ে বড় সুযোগটি পান কাই হাভার্টজ। কিন্তু একা গোলরক্ষককে সামনে পেয়ে নেওয়া তার নিচু শটটি বার্ট ভারব্রুগেনের পায়ে লেগে আটকে যায়।

এর ফলে ২০২৩ সালের মে মাসের পর এই প্রথম ৩ বা তার বেশি গোলের ব্যবধানে হারল আর্সেনাল। ওইবারও তারা ৩-০ গোলেই এই ব্রাইটনের কাছেই পরাজিত হয়েছিল।

দুর্দান্ত এক মৌসুমে ব্রাইটনের এই সেরা জয়টি তাদের প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে তুলেছে। অন্যদিকে রোববার সান্ডারল্যান্ডকে হারাতে পারলে আর্সেনালকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে ম্যানচেস্টার সিটির।

Post Views: 3

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল – সময়ের কথা ২৪

Update Time : ০৬:০০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬