Dhaka ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাগমারায় ওয়ারেন্ট ও বিভিন্ন মামলায় ৬ আসামি গ্রেপ্তার রুয়েটে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহানগর ও জেলা বিএনপির সার্বভৌমত্ব র‍্যালি নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও র‌্যালি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোদাগাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের র‌্যালি ও আলোচনা 

নগরীতে ছিনতাইয়ের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৪:০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৩ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর এয়ারপোর্ট থানার তকিপুর এলাকায় মোটরসাইকেলে এসে এক নারী যাত্রীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ২ আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় কর্ণহার থানা পুলিশের সহায়তায় কর্ণহার থানাধীন দর্শনপাড়া গ্রামের তিন রাস্তার মোড় থেকে ভুক্তভোগীর স্বামী ও স্ত্রীর শনাক্তমতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কর্ণহার থানার ঘোষপুকুর গ্রামের মো: আ: আলীমের ছেলে মো: আরিফুল ইসলাম ওরফে আকাশ (২৩) এবং একই থানার সুন্দলপুর গ্রামের মো: সালতাব আলীর ছেলে মো: হাসিবুর রহমান (২০)। উভয়ই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ১৫ অক্টোবর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টায় ভুক্তভোগী নারী ইসরাত জাহান (৩৫) তাঁর স্বামীর সঙ্গে অটোরিকশাযোগে মোহনপুর থানার ধুরইল গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে এয়ারপোর্ট থানার তকিপুর এলাকায় সিভিল এভিয়েশন স্কুলের পশ্চিম পাশে রাজশাহী-নওগাঁ মহাসড়কে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাঁর হাতে থাকা ব্যাগটি টান দিয়ে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ব্যাগে ১ জোড়া স্বর্ণের বালা, ২টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের আংটি, ১টি মোবাইল ফোন এবং নগদ ৬৫ হাজার টাকা ছিল।

ঘটনার পর এয়ারপোর্ট থানা পুলিশ মামলাটি তদন্তকালে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে। প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং ভুক্তভোগী ও তাঁর স্বামীর শনাক্তের ভিত্তিতে ছিনতাইয়ে জড়িতদের পরিচয় নিশ্চিত করে তাদের কর্ণহার থানাধীন দর্শনপাড়া গ্রামস্থ তিন রাস্তার মোড় থেকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার সময় আসামি আরিফুল ইসলাম ওরফে আকাশ কালো রঙের ১৫০ সিসি ডিসকভার মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তাঁর পরনে ছিল কালো ফুলহাতা শার্ট। অপর আসামি হাসিবুর রহমান নীল রঙের ফুলহাতা শার্ট ও কালো হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন।

জিজ্ঞাসাবাদে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত কালো রঙের ওপর হালকা লাল রঙের একটি ১৫০ সিসি ডিসকভার মোটরসাইকেল ও একটি কালো হেলমেট জব্দ করা হয়। এ ছাড়া গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ছিনতাইয়ের সময় যোগাযোগের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার মূল রহস্য উদঘাটন এবং ছিনতাইকৃত মালামাল উদ্ধারে তাঁদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। এছাড়াও ছিনতাইকৃত স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে ছিনতাইয়ের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

Update Time : ০৪:০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬